বিয়ের পর প্রথমবার জনসম্মুখে বিজয়-রাশমিকা

ভারতের উদয়পুরে রাজকীয় বিয়ের পর স্বামী-স্ত্রী হিসেবে প্রথমবার প্রকাশ্যে এলেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। বিয়ের পর্ব শেষ হতেই হায়দরাবাদের উদ্দেশে রওনা দিতে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উদয়পুর বিমানবন্দরে ক্যামেরাবন্দী হন নবদম্পতি।বিমানবন্দরে ক্যামেরাবন্দি হতেই হাত নাড়িয়ে পাপারাজ্জিদের শুভেচ্ছা জানান বিজয়-রাশমিকা। হাতজোড় করে শুভেচ্ছা জানানোর পর উড়ন্ত চুমু ছুড়ে দেন। এদিন বিজয় পরেছিলেন স্যাটিন আকাশি কুর্তা-পাজামা, সঙ্গে সাদা জুতা ও কালো সানগ্লাস। অন্যদিকে লাল রঙের সোনালি কারুকাজ করা হাইকলার অনারকলি পরেছিলেন রাশমিকা।  গত ২৬ ফেব্রুয়ারি দুই রীতিতে বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয়। প্রথমে সকাল ১০টায় তেলুগু রীতিতে শুরু হয় মূল বিবাহ অনুষ্ঠান। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা যুগল। আরও পড়ুন: কেমন ছিল বিজয়-রাশমিকার বিয়ের মুহূর্ত? এরপর একই দিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় কোডাভা রীতিতে বিয়ের পর্ব। কর্ণাটকের কুর্গ অঞ্চলের ঐতিহ্য মেনে বিশেষ পোশাক, অলংকার ও স্বতন্ত্র আচার-অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় এ অংশ। বিয়েতে তারকার দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন: বিয়ে সম্পন্ন বিজয়-রাশমিকার, ছবি নেটদুনিয়ায় ভাইরাল প্রসঙ্গত, উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছেন বিজয়-রাশমিকা। এ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।