বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে কৃষিঋণ দশ হাজার টাকা যাদের ছিলো, সুদসহ মওকুফ করে দেয়া হয়েছে। এরপর ভিজিএফ কার্ড, ভিশন কার্ড, ফ্যামেলি কার্ড যেগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রধানমন্ত্রী তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। কোনো আপত্তি নেই। কিন্তু ইয়েলো জার্নালিজম যেন না হয়। এতে অনেক ক্ষতি হয় দেশের। রশিদুজ্জামান মিল্লাত বলেন, সাংবাদিকদের যত রকম অসুবিধা সে বিষয় গুলো নিয়ে সরকার কাজ করছে। তথ্যমন্ত্রী ইতোমধ্যেই আপনাদের ওয়েজ বোর্ডসহ সকল সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেছে। কিন্তু একটি বিষয়ে অনুরোধ যাতে করে কোনো রকমে মিথ্যা সংবাদ বা সমাজে বিশৃঙ্খলা, বিভ্রান্তকর খবর যাতে ছাপানো না হয়। আরও পড়ুন: বিদেশি সাংবাদিকদের প্রশ্নে যা বললেন তারেক রহমান প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক জায়গা দুর্নীতিতে সয়লাব হয়েছে এবং বিস্তর দুর্নীতি হয়েছে ইতোমধ্যেই। সেইগুলোকে পূরণ করতে হলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আরও পড়ুন: জাতীয় প্রেসক্লাবের টয়লেটে পড়ে ছিল সাংবাদিকের মরদেহ জামালপুরের জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।