সেলিমা রহমানকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক মনোয়ারুল

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি শুক্রবার বিকেলে হাসপাতালের যান। এসময় তিনি সাবেক মন্ত্রী সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। সেলিমা রহমান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গত ২২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। কেএইচ/একিউএফ