বৈশাখী নিউজ ডেস্ক: ছাতক পৌরসভা এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে ওই নারী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, অভিযোগকারী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) শাখায় পাঠানো হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার ৫নং ওয়ার্ডে ভাড়াটিয়া বাসায় দুই সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন ওই নারী। সম্প্রতি স্থানীয় একটি গোষ্ঠির সঙ্গে তার আত্মীয়-স্বজনদের মারামারির ঘটনা ঘটে। অভিযোগে উল্লেখ করা হয়, ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার Read More