এক পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি ইংল্যান্ড

ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের এই ম্যাচের মাধ্যমেই নির্ধারিত হবে পাকিস্তানের সেমিফাইনালের আশা বেঁচে থাকবে কি না, নিউজিল্যান্ড জিতে গেলে এক ম্যাচ হাতে রেখেই বাবর আজমদের দেশে ফেরার টিকিট কাটতে হবে।তবে ইংল্যান্ডের জন্য ম্যাচটি আনুষ্ঠানিকতার। তারা আগেই সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছে। এ ম্যাচে একটি পরিবর্তন নিয়ে নামছে তারা। পেস বোলিং অলরাউন্ডার জেমি ওভারটন বাদ পড়েছেন, দলে ঢুকেছেন রেহান আহমেদ।গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। শেষ ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছিল, স্যান্টনার বাহিনী আজ সেই ম্যাচের একাদশ নিয়েই নামছে।আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই বাবা হারালেন রিঙ্কু সিংনিউজিল্যান্ড একাদশটিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেল, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কোল ম্যাককঞ্চি, ম্যাট হেনরি, ইশ সোধি ও লকি ফার্গুসন।ইংল্যান্ড একাদশফিল সল্ট, জস বাটলার, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কুরান, উইল জ্যাকস, লিয়াম ডওসন, রেহান আহমেদ, জফরা আর্চার ও আদিল রশিদ।