বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৭০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ একটি হাইএক্স গাড়ি জব্দ এবং দুইজনকে আটক করা হয়েছে। জব্দকৃত জিরার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে এসআই (নিঃ) অর্জুন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন অ্যাভান্সার ওয়ার্ল্ডের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি সিলভার রঙের হাইএক্স গাড়িকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে গাড়িসহ দুইজনকে আটক করা হয়। তল্লাশিকালে গাড়িটির (রেজি নং: DHAKA METRO-CHA-19-4847) পেছনের সিটে Read More