হবিগঞ্জে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণ লুট

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এডভোকেট শ্যামল কান্তি দাস এর বাসায় ভোররাত ৪টার দিকে ৬-৭ জনের মুখোশধারী ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুই ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করে নেয়। ডাকাতরা অন্য কোনো মালামাল নিতে পারেনি। ভুক্তভোগী এডভোকেট শ্যামল কান্তি দাস বলেন, “ভোরের অন্ধকারে হঠাৎ করে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা ঘরে তাণ্ডব চালায়। ঘটনাস্থল থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। আমার পরিবারের কেউ আহত হয়নি, তবে মানসিকভাবে আমরা সবাই Read More