একটি দল কয়েকদিন পর ব্যাংক দখল শুরু করবে: হাসনাত আব্দুল্লাহ

একটি দল চেয়ার দখল করছে, কয়েকদিন পর ব্যাংক দখল শুরু করবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে অফিসার্স ক্লাবে ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, রমজান থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রীয় অর্থ এবং চাঁদাবাজি থেকে রাজনৈতিক দলগুলোকে সংযমী হতে হবে। আরও পড়ুন: এনসিপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা পিরোজপুর-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদীর উদ্যোগে ঢাকায় বসবাসরত পিরোজপুর সদর, নাজিরপুর এবং জিয়ানগরবাসীর সম্মানে এ ইফতার আয়োজনে হাসনাত আব্দুল্লাহসহ অংশ নেন চারজন সংসদ সদস্য।