‘ব্যাচেলর রমজান ভাইব’-এ রয়েছে যে সামাজিক বার্তা

জনপ্রিয় সিরিয়াল 'ব্যাচেলর পয়েন্ট'-এর টিম এই রমজানে প্রকাশ করেছে ‘ব্যাচেলর রমজান ভাইব’ নামে একটি নতুন কনটেন্ট। নির্মাতা কাজল আরেফিন অমি এটি একটি মুঠোফোনের প্রমোশনাল কনটেন্ট হিসেবে তৈরি করেছেন যেখানে রয়েছে কিছু সামাজিক ও মানবিক বার্তা।‘ব্যাচেলর রমজান ভাইব’-এর গল্পে দেখা যাচ্ছে, কাবিলা, নেহাল, পাশা, হাবু, স্পর্শ ও জায়েফ ব্যাচেলর হিসেবে তারা ঈদে দেশের বাইরে বেড়াতে না গিয়ে এতিম বাচ্চাদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করছে। নতুন কাজটি নিয়ে নির্মাতা অমি বলেন,এই কনটেন্টে ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা দিয়েছি। যাদের স্বজন নেই, লোনলি ফিল করে তারা যদি উৎসবের দিনে সবাইকে নিয়ে সেলিব্রেশন করে তাহলে দিনটি স্পেশাল হয়। আমাদের সোসাইটির একজন অন্যকে হেল্প করার অনুপ্রেরণা পাবে এ কনটেন্টের মাধ্যমে। গল্পে আরও দেখা যায়, দীর্ঘ বছর একসঙ্গে থাকতে থাকতে ঈদে বাড়ি ফিরতেও কাবিলা-পাশাদের আত্মার বন্ডিংয়ের কারণে মন সায় দেয় না! দৃশ্যগুলো যারা দেখছেন, তারাই আবেগী হয়ে পড়ছেন। ‘ব্যাচেলর রমজান ভাইব' দেখে মন্তব্যের ঘরে এক নেটিজেন লেখেন, ‘১৪ মিনিটের এই কনটেন্টে কমেডি, ফান, কান্না, শিক্ষা সবই ছিল। চোখ ভিজে গেছে।’ আরেকজন লেখেন, ‘পাশা ভাইয়ের মুখে 'আমাদের ফ্যামিলিতে হাবু আর আমি ছাড়া কেউ নাই। এতিম গো একাই ঈদ করতে হয়' এই সংলাপ মন ছুঁয়ে গেছে। খুব ইমোশনাল হয়েছি এটা দেখে।’ জোবায়ের হোসেন নামে এক ভক্ত লেখেন, ‘ব্যাচেলররা সবাই সুবিধা বঞ্চিতদের হেল্প করলো, তাদের খুশী করলো। রমজান সত্যিকার অর্থে ধনী গরীবের এই শিক্ষাটা দেয়।’ আরও পড়ুন: সাকিবের প্রত্যাবর্তন চান চমক ‘ব্যাচেলর রমজান ভাইব’ দেখা যাচ্ছে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে। নির্মাতা জানান, নতুন এ কনটেন্টের মাধ্যমে সবার মাঝে মানবিকতা ও নৈতিকতার বার্তা পৌঁছানোর চেষ্টা করেছেন তিনি। আরও পড়ুন: লাল শাড়ি পরে শপিংমলে বুবলী