বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদীর উপর ফেরীঘাট স্থাপন (বালাগঞ্জ প্রান্ত) কাজের উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর ২টায় উদ্বোধনকালে এম এ মালিক বলেন, বালাগঞ্জ বাজারের সঙ্গে সংযোগ স্থাপনে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেতু নির্মাণ সময়সাপেক্ষ হলেও অন্তর্বর্তী সমাধান হিসেবে মৌলভীবাজারের সঙ্গে যোগাযোগ সহজ করতে আজ ফেরিঘাট স্থাপন (বালাগঞ্জ প্রান্ত) কাজের উদ্বোধন হলো। এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় মিডিয়ার স্বাধীনতা Read More