অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বাঞ্ছারামপুরসহ সারা দেশের খাল খনন কর্মসূচির বিষয়ে আলোচনা চলছে। দ্রুত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে জনগণকে জানানো হবে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাঞ্ছারামপুর এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। তিনি বলেন, নদী খননের কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। যা আমাদের নির্বাচনী অঙ্গীকারে রয়েছে। খুব দ্রুতই এ বিষয়ে আলাপ আলোচনা হবে। সাকি বলেন, সরকারের পক্ষ থেকে মন্ত্রিসভার সিদ্ধান্ত মন্ত্রী পরিষদ সচিব প্রতিদিন জানিয়ে দিচ্ছেন। আপনারাও এ বিষয়ে জানবেন। বাঞ্ছারামপুরে এসব কার্যক্রম যত দ্রুত করা যায় আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনকে নিয়ে এ বিষয়ে চেষ্টা করছি। আরও পড়ুন: জোনায়েদ সাকির নেতৃত্বে ‘মশাল মিছিল’ ইভেন্ট, যা জানাল অর্থ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী বলেন এই নাজুক অর্থনীতির কথা আমরা জানি এবং এই নাজুক অর্থনীতি থেকে একটা সবল অর্থনীতিতে পরিবর্তন করাই আমাদের নির্বাচনী অঙ্গীকার। এ বিষয়ে আমাদের পরিকল্পনা আছে, আপনারা তা দ্রুত জানতে পারবেন। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আব্দুল খালেকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।