দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় থাকবে জামায়াত: গোলাম পরওয়ার

জামায়াত ও ১১ দলের সংসদ সদস্যরা সম্মেলিতভাবে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন, ভালো কাজে সরকারকে সহযোগিতা আর অন্যায়-জুলুমের ব্যাপারে তীব্র বিরোধিতা করবে বিরোধী দল। শুক্রবার দুপুরে ময়মনসিংহের টাউনহল মিলনায়তনে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে সুরক্ষা দেয়ার জন্য জামায়াত সব সময় নিয়মতান্ত্রিক, দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবে। আমরা অনিয়তান্ত্রিক, হটকারি পদ্ধতিতে সহিংসতা ও চরমপন্থার কোন পথকে ইসলামি পথ বলে মনে করি না।আরও পড়ুন:  সিটি করপোরেশনে বিএনপির প্রশাসক নিয়োগের প্রতিবাদ গোলাম পরওয়ারেরসরকারকে সতর্ক করে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি, সরকার ফ্যামিলি কার্ড বা নানান সুযোগ–সুবিধার বয়ান আগে দিয়েছিল, এখন এসে সেগুলো বাস্তবায়নের জন্য যেসব সিদ্ধান্ত নিচ্ছে, তার আগেই সরকারি দলের লোকেরা সেই সুযোগ নেওয়ার জন্য হামলে পড়ছে। দেশের উন্নয়নে, দারিদ্র্য বিমোচনে, জনগণের উন্নয়নে নিশ্চয়ই সরকার ভূমিকা রাখবে। সেই ভূমিকা যেন দলনিরপেক্ষ হয়, জনগণের স্বার্থে হয় ও মানুষের কল্যাণে হয়। সেখানে যদি কোনো দলীয় বিবেচনা করা হয়, তাহলে বুঝতে হবে এই অভিযোগ আমরা আগে যাদের ব্যাপারে করেছি, তাদের সঙ্গে বর্তমান সরকারের কোনো চরিত্রগত পার্থক্য নেই। এ ব্যাপারে এক্ষুনি সতর্ক হওয়ার সময়। বিগত নির্বাচনে ভোট গণনা ও ফলাফল তৈরিতে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে দাবি করে জামায়াতের সেক্রেটারি বলেন, জামায়াতে ইসলামী অনেক সংসদীয় আসনে ১-৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেয়া হয়েছে সেসব আসনের সংখ্যা হবে ৫০ এর ঊর্ধ্বে। আমরা নির্বাচন নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছি, বিধি অনুযায়ী নির্বাচনের এসব বিষয় নিয়ে আমরা আদালতে যাবো। যেসব আসনে অনিয়ম হয়েছে তা পুনঃগণনা করে নিরক্ষেপ তদন্ত করে ইনসাফপূর্ণ সমাধানের জন্য আদালতের স্মরণাপন্ন হবো ইনশাআল্লাহ।আরও পড়ুন: আগে ১২ টায় ঘুম থেকে উঠতাম, প্রতিমন্ত্রী হওয়ার পর ৮ টার আগে উঠি: এম. ইকবালম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যাপক মো. শাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে রুকন সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম, মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, আনোয়ার হাসান সুজন, সহ-সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান প্রমুখ৷