ইংলিশ স্পিনারদের ঘূর্ণিতে অল্প রানেই আটকে গেলো নিউজিল্যান্ড

আগের দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। আজ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পা রাখবে নিউজিল্যান্ড, আর হারলে তাকিয়ে থাকতে পাকিস্তানের দিকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করে ৬৪ রান। কিন্তু এরপরই শুরু হয় তাদের ব্যাটিং ধস। রশিদ-জ্যাকস-রিহানদের সামনে যেন অসহায় আত্মসমর্পণ করতে হলো রাচিন-মিচেলদের। ওপেনার টিম সেইফার্টের ৩৫, ফিন অ্যালেনের ২৯ ও গ্লেন ফিলিপসের ৩৯ রানে ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানে থামে কিউইদের ইনিংস।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৬৪ রান যোগ করেন দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। সপ্তম ওভারের শেষ বলে আদিল রশিদের বলে ২৫ বলে ৩৫ রান সেইফার্ট ফিরলে ভাঙে এই জুটি। আরও পড়ুন: খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ চাইলেন লঙ্কান অধিনায়ক  বিস্তারিত আসছে.......