সময়ের আজকের আলোচিত সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই হিসেবে আগামী ২০ মার্চ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। পাকিস্তান-আফগানিস্তান কেন যুদ্ধ করছে, কী ঘটছে সেখানে? সীমান্তে লড়াই করছে পাকিস্তান এবং আফগানিস্তান। এর জেরে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্যান্য শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের প্রতি ইসলামাবাদের ধৈর্যের বাধ ভেঙে গেছে। তিনি ঘোষণা করেছেন, দুই দেশ এখন “খোলামেলা যুদ্ধ”র মাঝে আছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায় শুক্রবার দুপুরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। বিস্তারিত পড়তে ক্লিক করুন। নাগরিকদের ইসরাইল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইসরাইল থেকে কম গুরুত্বপূর্ণ সরকারি কর্মী ও তাদের পরিবারকে সরিয়ে নেয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর দ্য গার্ডিয়ানের। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ জানাল এনটিআরসিএ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। প্রথমবারের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় ১০ হাজারের বেশি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ৮০ হাজারেরও বেশি প্রার্থী। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানে হামলায় ২২৮ তালেবান সদস্য নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার। বিস্তারিত পড়তে ক্লিক করুন।