বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। কুরআন হচ্ছে পুর্ণাঙ্গ জীবন বিধান। যতদিন উম্মাহ কুরআনকে আকড়ে ধরেছিল তারা শ্রেষ্ট জাতিতে পরিনত হয়েছিল। কুরআন থেকে সরে যাওয়ার কারণে উম্মাহের মধ্যে বিপর্যয় নেমে এসেছে। আমাদেরকে কুরআনের কাছে ফিরে আসতে হবে। রমজানের শিক্ষার আলোকে নিজেকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। এই মাসে কুরআন হাদীসের আলোকে জীবন পরিচালনার পাশাপাশি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, আমাদের দেশ Read More