নাটোর পুলিশ লাইন্সে কর্মরত দেওয়ান মামুন নামে এক এসআই নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন্সের কোয়ার্টারে ফিরেন। এসময় নিজের ব্যবহৃত সরকারি পিস্তলের গুলি বাম পায়ের টাকলুতে গিয়ে বিদ্ধ হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।পরে তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব প্রাইভেট ক্লিনিকে গুলিবিদ্ধ এসআইকে দেখতে যান।আরও পড়ুন: নাটোরে শিক্ষার্থী হত্যা মামলায় ২ যুবককে যাবজ্জীবনপুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানান, পিস্তলটি নিয়ে দেওয়ান মামুনের শিশুপুত্র খেলছিল। এসময় দুর্ঘটনাবশত গুলি বের হয়ে তার পায়ে লাগে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে জানান তিনি।