মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবার যুক্ত হচ্ছে আরেকটি সম্মানের নাম। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে, স্টেডিয়ামের প্রেস বক্সের নিচের লেভেল এক স্ট্যান্ডের নামকরণ করা হবে রবি শাস্ত্রীর নামে।