নরসিংদীতে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নূরসহ আরও ২ জন গ্রেফতার

নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেফতার আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।এদিকে এ মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে ও হযরত আলী নামে আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুন: নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতরা ছাড় পাবে না: ডিআইজিশুক্রবার রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক। এর আগে শুক্রবার দুপুরে এ মামলার ৫ আসামী গ্রেপ্তারের তথ্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ নিয়ে কিশোরী হত্যা মামলার মোট ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।