খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে প্রতিপক্ষের লোকজন তালা ভেঙে দোকানে ঢুকে উপর্যুপরি ছুুরি দিয়ে আঘাত করে রগ কেটে দেওয়ায় স্থানীয় এক যুবদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরস্থানের সামনে মুরাদ হোসেন নামে এই যুবদল নেতার ওপর হামলা হয়। ঘটনার বিষয়ে কথ্য দিয়েছেন দিঘলিয়া থানার ওসি মো. শাহ আলম।