দাউ দাউ করে জ্বলছিল তিনটি ‘জৈনপুরী বাস’

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা জৈনপুরী এক্সপ্রেসের তিনটি বাস দাউ দাউ করে জ্বলছিল। দুর্বৃত্তদের দেওয়া আগুনে জ্বলে একটি বাস পুরোপুরি এবং অন্য দুটি আংশিক পুড়ে গেছে। বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী বাস তিনটি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মুন্সিরহাট বাজার এলাকায় পার্কিং করা ছিল। তখন সেগুলোতে আগুন দেখা যায়।