আবার ‘শোন অ্যারেস্ট’ নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের আরো একটি হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এই তথ্য দিয়ে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রী সেলিম মন্ডল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।