ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।আবহাওয়া অধিদফতরের দেয়া শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। আরও পড়ুন: দেশজুড়ে বাড়ছে তাপমাত্রার পারদ! স্বস্তির বৃষ্টি কবে? গত শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।