নাটোরে নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে সাব-ইন্সপেক্টর (এসআই) মামুন হোসেন নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।