দ্রুততম সময়ে রাজধানীর রামপুরায় শিশু তাসলিমা আক্তার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রামপুরার উলন এলাকায় হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে এমন আশ্বাস দেন তিনি। ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এটি একটি গর্হিত অপরাধ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এলাকার যত বড় প্রভাবশালী হোক না কেন, বাড়িওয়ালা হোক আর যাই হোক, সেটা বিবেচনায় নেওয়া হবে না। তিনি বলেন, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে এবং এই হত্যাকাণ্ডের বিচার আমরা দ্রুত সময়ে নিশ্চিত করবো। এনএস/এনএইচআর/এমএমএআর