ইরান ভূখণ্ডে হামলা শুরু করেছে ইসরাইল। স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ হামলা শুরু হয়।ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল ও জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইসরাইলি নাগরিকদের সুরক্ষিত এলাকার কাছাকাছি থাকার জন্য সতর্ক করা হয়েছে।