সাম্প্রতিক ঘটা নারী ও শিশু নির্যাতনকারী ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর হুঁশিয়ারির ঘোষণা বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগের।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা।তাদের দাবি, বিচার বিলম্বিত হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা নতুন করে অপরাধ ঘটাতে উৎসাহিত করছে।আরও পড়ুন: নারী নির্যাতন মামলায় মুফতি কাসেমীর জামিন নামঞ্জুরএ সময় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধনকারীরা বলেন, শুধু আইনি প্রক্রিয়াই নয়; সাত দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যকর না করলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনে যাবো।