ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা, শীর্ষ সামরিক নেতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকেও টার্গেট করে হামলা চালানো হয়েছে। তবে পেজেশকিয়ান ও খামেনি অক্ষত রয়েছেন বলে জানা যাচ্ছে।ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট মাসদু পেজেশকিয়ান অক্ষত রয়েছেন। অন্যদিকে ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানে নেই এবং তাকে ‘নিরাপদ স্থানে’ স্থানান্তর করা হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ইরানে মন্ত্রী ও সামরিক প্রধানদের বাসভবন, প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়ের স্থাপনা এবং প্রেসিডেন্টের ভবন সহ অন্যান্য স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। আরও পড়ুন: কঠোর জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান: রিপোর্ট এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন ইরান সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমরা তোমাদের সতর্ক করেছিলাম! এখন তোমরা এমন একটি পথে যাত্রা শুরু করেছ যার শেষ আর তোমাদের নিয়ন্ত্রণে নেই।