ইরানি অনেক সংবাদ সংস্থায় সাইবার হামলা

তেহরানসহ অন্তত পাঁচটি শহরে হামলার খবরের সঙ্গে সঙ্গে আইএসএনএ সংবাদ সংস্থার ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর পাওয়া গেছে।সংবাদ সংস্থাটি এ খবর নিশ্চিত করেছে। তবে তারা সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানিয়েছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ -সহ ইরানি সংবাদ ওয়েবসাইটগুলো সাইবার আক্রমণের সম্মুখীন হচ্ছে। আরও পড়ুন: কঠোর জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান: রিপোর্ট এখন পর্যন্ত, আইআরএনএ -এর টেলিগ্রাম অ্যাকাউন্টটি কাজ করছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ইরানে মন্ত্রী ও সামরিক প্রধানদের বাসভবন, প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের ভবন সহ অন্যান্য স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।