আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন কৌশলগত শহরে আকস্মিক ও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে পরিচালিত এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের অত্যন্ত নিকটবর্তী এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা নিশ্চিত করেছে। তেহরানের কেন্দ্রস্থল থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একের পর এক বিস্ফোরণে পুরো শহর কেঁপে ওঠে এবং আকাশের বিশাল অংশ ঘন ধোঁয়ায় ঢেকে যায়। ইরানি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের জনবহুল ইউনিভার্সিটি স্ট্রিট এবং প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জোমহুরি এলাকায় বেশ কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সরাসরি Read More