শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে ঈদের আগে : বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আসন্ন ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের সব বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করা হবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউস-এ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্তবাণিজ্য চুক্তির আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়ন-কে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য-এর সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এসময় প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বন্ধ থাকা বিভিন্ন Read More