লেবানন কাউকে তার দেশকে যুদ্ধে টেনে আনতে দেবে না। এ কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে মার্কিন-ইসরাইলি হামলার পর ইরানের লেবাননের প্রক্সি হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালাতে পারে-এমন উদ্বেগের মধ্যে এমন কথা জানান সালাম।সালাম এক্সে বলেন, ‘আমি সকল লেবাননের প্রতি বিচক্ষণতা ও দেশপ্রেমের সাথে কাজ করার আহ্বান জানাচ্ছি, লেবাননের স্বার্থকে অন্য যেকোনো বিবেচনার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছি। আমি আবারও বলছি যে, আমরা কাউকে দেশকে এমন দুঃসাহসিক কাজে টেনে আনতে দেব না যা এর নিরাপত্তা এবং ঐক্যের জন্য হুমকিস্বরূপ।’ আরও পড়ুন:ইরানে যে পথে হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। এখন পর্যন্ত ইরানের অন্তত পাঁচটি শহরে হামলার খবর পাওয়া গেছে। ইরানজুড়ে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইল শনাক্ত করেছে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠে।এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। আরও পড়ুন:ইরানি অনেক সংবাদ সংস্থায় সাইবার হামলা সূত্র: টাইম অব ইসরাইল