ফরিদপুরের সালথায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিণা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, হরিণা গ্রামের রোকন মোল্লা ও সঞ্জয় মালোর সঙ্গে একই গ্রামের মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর মধ্যে সরকারি জমি লিজ ও দখল সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে।শুক্রবার রাতে আগের বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে রোকন মোল্যা ও সঞ্জয় মালোর সমর্থকরা প্রতিপক্ষ মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ; খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আরও পড়ুন: মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ৭আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল জানান, দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।