ছুটির দিনে জমজমাট রাজধানীর বিপণি-বিতানগুলো। রমজানের প্রথম সপ্তাহে বেচাকেনা কম থাকলেও এখন বাড়ছে। ভিড় কম থাকতে আগেই কিনতে চান পছন্দের পণ্য। তবে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের।আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চলছে মানুষের কেনাকাটার প্রস্তুতি। একদিকে ছুটি, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার সুযোগে অনেকেই আগে থেকেই কেনাকাটা সেরে নিচ্ছেন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া ও নূরজাহানের মতো মার্কেটে ঘুরে দেখা গেছে, প্রায় সব মার্কেটে বেড়েছে ক্রেতা সমাগম। গরমে আরামদায়ক থ্রি-পিসের চাহিদা বাড়লেও উচ্চমূল্যে হতাশ ক্রেতারা।ঈদ কেনাকাটায় সবার আগে প্রাধান্য পাচ্ছেন পরিবারের শিশুরা। পরিবারের পোশাক কিনতে রাজধানীর বাইরে থেকেও এসেছেন অনেকে।আরও পড়ুন: ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ চাকরিজীবীদের!ভিড় বাড়ছে নারীদের গহনার দোকানেও। যদিও বিক্রেতাদের দাবি কম দামেই বিক্রি করছেন তারা। তবে তা মানতে রাজি নন ক্রেতারা।এবার হালকা ও আরামদায়ক গ্রীষ্মকালীন পোশাকের চাহিদা বেশি। নারীদের পছন্দের তালিকায় রয়েছে পাকিস্তানি, চায়না ও ইন্ডিয়ান থ্রি-পিস।