অপরাধীদের কোনো দল নেই বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সাকির্ট হাউজে জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, ‘নির্বাচনের আগে ও পরে বিছিন্ন ঘটনার সঙ্গে জড়িতদের দলমত ঊর্ধ্বে রেখে তাদের অপরাধী হিসাবে চিহ্নিত করতে হবে। ঘটনাগুলো নিরপেক্ষ তদন্ত করে বিচার করতে হবে।’আরও পড়ুন: বাবার পথ ধরে ৩৫ বছর পর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হলেন মেয়ে পুতুলফ্যামেলি কার্ড নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের আগে ১৪টি ইউনিটে ফ্যামেলি কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামেলি কার্ড দেয়া হবে।’