ঢাকা শহরের সমস্যাগুলো নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনে সিটি করপোরেশন প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা বলেছেন তিনি।মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুততম সময়ে ভেঙে পড়া সেবা কাঠামো সচল হবে। ডেঙ্গু ও জলাবদ্ধতা নিয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।’এ সময় সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট তার ব্যক্তিগত মতামত। তবে দল মনোনয়ন দিলে সিটি করপোরেশন নির্বাচন করবেন বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী।আরও পড়ুন: প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী: রাজনীতির কণ্টকাকীর্ণ পথে ইশরাক হোসেনের এগিয়ে চলাএদিকে, জাতীয় নির্বাচনে একটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল অস্বাভাবিক ভোট পেয়েছে মন্তব্য করে, ওই আসনের ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হবে জানিয়েছেন তিনি।