জানা গেল টেইলর সুইফটের বিয়ের তারিখ

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবলের সুপারস্টার ট্রাভিস কেলসির প্রেম এবার গড়াচ্ছে পরিণয়ে। গেল বছরের আগস্টে বাগদানের পর অবশেষে চূড়ান্ত হলো বিয়ের তারিখ, আগামী ১৩ জুন, যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে বসতে যাচ্ছে তারকাখচিত এই রাজকীয় বিয়ের আসর।সুইফট জানান, ১৩ সংখ্যাটি তার জন্য বরাবরই সৌভাগ্যের প্রতীক। তাই বিয়ের তারিখটিও ১৩! জানা গেছে, আগে থেকে বুকিং থাকা সত্ত্বেও মোটা অঙ্কের অর্থ ব্যয় করে নিজের নামে ভেন্যু নিশ্চিত করেছেন এই পপ আইকন।  আয়োজনটি হবে ব্যক্তিগত ও আবেগঘন, তবে থাকবে না জৌলুসে কোনো কমতি। ঘনিষ্ঠ বন্ধু, সংগীত ও বিনোদন দুনিয়ার তারকা থেকে ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ, অতিথি তালিকায় থাকবে একের পর এক চমক। আরও পড়ুন: বিয়ে করলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত অভিনেত্রীমার্কিন গণমাধ্যম থেকে জানা গেছে, বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়তেই রোড আইল্যান্ডের ওই ভেন্যুর আশপাশের হোটেলগুলোতে শুরু হয়েছে বুকিংয়ের হিড়িক। অনলাইনে তারিখ প্রকাশের পর থেকেই রুম বুকিংয়ের হার যেমন বেড়েছে, তেমনি দামও ছুঁয়েছে আকাশচুম্বী উচ্চতায়। অনেকেই বলছেন, এ যেন আরেকটি ‘সুইফট ইফেক্ট’! আরও পড়ুন: ভালোবাসার নতুন শর্ত দিলেন জেনিফার লোপেজএ পর্যন্ত চারবার গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জয় করেছেন টেইলর সুইফট, যা সংগীত ইতিহাসে এক অনন্য অর্জন। অন্যদিকে ট্রাভিস কেলসি এনএফএলের অন্যতম জনপ্রিয় ও সফল খেলোয়াড়। মাঠ ও মঞ্চ, দুই জগতের দুই তারকা এবার এক হচ্ছেন জীবনের নতুন অধ্যায়ে।