এবারের ঈদযাত্রা আরও স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী

অন্যান্য বছরের চেয়ে এবারের ঈদযাত্রা আরও স্বস্তির ও নিরাপদ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ শহরে নদীবন্দরের নির্মাণাধীন নতুন টার্মিনাল ভবন, খানপুরে নির্মাণাধীন আইসিটি এন্ড বাঙ্ক টার্মিনাল এবং ড্রেজার বেইজ কার্যক্রম পরিদর্শনে এসে নৌপরিবহনমন্ত্রী এসব কথা জানান।এ ছাড়া ঈদকে সামনে রেখে মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি হলে এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হলে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘নৌপথে নোঙর করে রাখা জাহাজ থেকে পণ্য খালাস না করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে একটি জাহাজে গম খালাস না করায় ব্যবস্থাও নেয়া হয়েছে।’আরও পড়ুন: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেয়া হয়েছে, বাড়বে না ভাড়া: নৌপরিবহনমন্ত্রীপাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডাবল রেললাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেয়ার বিষয়ে আশ্বাসও দেন মন্ত্রী শেখ রবিউল আলম।এ সময় উপস্থিত ছিলেন: নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌ মন্ত্রণালয়ের সচিব নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।প্রকল্পগুলো পরিদর্শন শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে তাদের দিক নির্দেশনাও দেন।আরও পড়ুন: কারও চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই, সুযোগ থাকবে না: রবিউল আলমবিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ জানায়, শহরে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে সার ঘাটসংলগ্ন এলাকায় ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ৬১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের আওতায় ২০২৩ সালে ১৮ অক্টোবর বিআইডব্লিউটিএর নতুন টার্মিনালটির নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পটি শেষ করতে ২০২৫ সালের ৩০ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালিন সরকার পতনের পর প্রকল্পের ঠিকাদারসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেলে টার্মিনালের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আমলে নতুন করে টেন্ডার হয়।২০২৭ সালের জুনের মধ্যে কাজটি শেষ করতে নতুন ঠিকাদারকে সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে।