ইসরাইলের দিকে আরও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়ে ইরানি সেনাবাহিনী।ইসরাইলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে, ইসরাইলের দিকে আরও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইরানের আইআরজিসি (বিপ্লবী গার্ড বাহিনী) নিশ্চিত করেছে, তারা মার্কিন-ইসরাইলি হামলার পর ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আরও পড়ুন: ইরানে যে পথে হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রবিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রু ও অপরাধীদের আগ্রাসনের প্রতিক্রিয়ায়, দখলকৃত অঞ্চলের দিকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রথম ধাপ শুরু হয়েছে।’শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের বিভিন্ন স্থানে একযোগে হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। হামলা হয়েছে প্রেসিডেন্টের কার্যালয়ের সামনেও। তবে তারা নিরাপদ স্থানে রয়েছেন বলে খবরে জানানো হয়েছে। আরও পড়ুন: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা: যে পদক্ষেপ নিলো ইরাকইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে ‘নিরাপদ স্থানে’ স্থানান্তর করা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও অক্ষত রয়েছেন।