নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম ও সংখ্যা: ফিল্ড অফিসার, ৫০ জন। আবেদনের যোগ্যতা: প্রার্থীকে এসএসসি অথবা সমমান পাস হতে হবে। এ ছাড়া ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল দেশের যে কোনো স্থানে। বেতন: মাসিক বেতন ১৩,০০০-১৩,৫০০ টাকা করে দেয়া হবে।আরও পড়ুন: জনবল নেবে ইবনে সিনা ট্রাস্ট আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ১০ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।