আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের আরও যেসব দেশে বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানজুড়ে হামলার পর ইসরাইলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে দেশটির সশস্ত্র বাহিনী। এরইমধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত কুয়েতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। বাহরাইন জানিয়েছে, দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি সতর্কতা বার্তায় নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। আরও পড়ুন: ইরানের পাল্টা হামলা শুরু মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল জাজিরা সংবাদদাতা জানিয়েছেন, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া সেখানে সতকর্তা সাইরেন বাজানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আরও পড়ুন: ইরানে হামলা চালিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র। সকালে ইসরাইলের সঙ্গে মিলে এ হামলার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের খবরে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা আকাশ ও সমুদ্রপথে পরিচালিত হচ্ছে। অন্যদিকে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতে কাজ করছে। নাগরিকদের নিরাপদে থাকার সতর্কবার্তা দিয়েছে।