বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।’শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।মন্ত্রী আরও বলেন, ‘এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্তবাণিজ্য চুক্তির আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেয়া হবে।’আরও পড়ুন: রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্যমন্ত্রীএ সময় প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেন, ‘দেশের বাইরে বন্ধ বিভিন্ন শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার। আগামী এক মাসের মধ্যে সুফল মিলবে। স্পেনে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সময়মতো পৌঁছানোর ব্যাপারে কাজ করছে সরকার।’আরও পড়ুন: মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রীমতবিনিময় সভায় পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আগামী বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নিয়ে কাজ করছে সরকার। এবারের কাজে কোনো দুর্নীতি করতে দেয়া হবে না। জিরো টলারেন্স নিয়েই কাজ করছি আমরা। দেশকে দুর্নীতি মুক্ত করা সরকারের কঠিন চ্যালেঞ্জ।মতবিনিময় শেষে নদী ভাঙন কবলিত সুরমা ও চেঙ্গার নদী পরিদর্শন করেন বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী।