মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলের সব সম্পদ এখন আমাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান

একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা ইসরাইলকে ‘সামনে যা আসছে তার জন্য প্রস্তুত থাকতে বলছে। তিনি আরও বলেনে, আমাদের প্রতিক্রিয়া মানুষের চোখের সামনে করা হবে এবং এতে কোনো সীমারেখা থাকবে না।শনিবার (২৮ ফ্রেবুয়ারি) আল জাজিরার সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।ওই কর্মকর্তা জানান, ‘মধ্যপ্রাচ্যে সমস্ত আমেরিকান এবং ইসরাইলি সম্পদ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।  আরও পড়ুন:খামেনিকে কেন বার বার টার্গেট করছে যুক্তরাষ্ট্র ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই আগ্রাসনের পরে কোনো লাল রেখা নেই, যত তীব্র হামলা করা যায় আমরা করব।  যার মধ্যে এমন পরিস্থিতিও রয়েছে যা আগে বিবেচনা করা হয়নি।’ বলেন তিনি।‘যুক্তরাষ্ট্র এবং ইসরাইল একটি আগ্রাসন এবং যুদ্ধ শুরু করেছে যার ব্যাপক এবং দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া হবে। আমরা আমেরিকান-ইসরাইলি যৌথ আগ্রাসনে অবাক হইনি এবং আমরা যে প্রতিক্রিয়া জানাব তাতে কোনো সময়সীমা নেই। এছাড়া একটি জটিল প্রতিক্রিয়া হবে। ’   কর্মকর্তা আরও বলেন, ইরানকে সংযম দেখানো বা আত্মসমর্পণের যে কোনো আহ্বান জানিয়ে লাভ নেই। তা ‘অগ্রহণযোগ্য এবং কেবল ইচ্ছাকৃত চিন্তাভাবনা।’ আরও পড়ুন:আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের আরও যেসব দেশে বিস্ফোরণ এর আগে শনিবার সকালে ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র।