কর্মক্ষেত্রে ‘না’ বলবেন কীভাবে? সম্পর্কও যাতে খারাপ না হয়

কাজের সুযোগ পাওয়ার জন্য ক্যারিয়ারের শুরুর দিকে ‘হ্যাঁ’ বলাটা কিছু ক্ষেত্রে উপকারী হতে পারে। এতে নতুন সম্পর্ক তৈরি হয়, পরিচিতি বাড়ে, নতুন দক্ষতা শেখা যায়। তবে ক্যারিয়ারের পরবর্তী ধাপে গিয়ে এ ধরনের অনুরোধ নিজের কাছে বিরক্তিকর হয়ে ধরা দেয়।