ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সব দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।তিনি বলেন, ‘দুদক দুদকের কাজ করবে। যারা দুর্নীতি করবে, দেখার জন্য দুদক আছে। তারা দেখবেন। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি দেব না।’আরও পড়ুন: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর: মির্জা ফখরুলমির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সময় নষ্ট না করে আমাদের উচিত ভবিষ্যতের পরিকল্পনা করা। আমরা কত দ্রুত সামনের দিকে যেতে পারবো। দেশকে কী করে সত্যিকার অর্থে পরিণত করতে পারব। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব। সেই বিষয়গুলো আমাদের নজর দেয়া উচিত।’স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, ‘সরকারি সব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা উপনীত হয়েছি কোন কোন কাজগুলো করা হচ্ছে। আর কোন কাজগুলো চলবে। এরই মধ্যে মেডিকেল কলেজ স্থাপনের জন্য একটি দল এসেছে। জমি দেখে আজকেই নির্ধারণ করবেন। আশা করা হচ্ছে ২০২৭ সালের মধ্যে ছাত্র ভর্তি শুরু হবে।’আরও পড়ুন: সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: মির্জা ফখরুলআমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি মাদক নিয়ন্ত্রণের ওপর জানিতে ফখরুল বলেন, ‘আশা করা হচ্ছে এ বিষয়ে পুলিশ প্রশাসন কাজ করবে। এ ছাড়াও স্বাস্থ্যসেবার উন্নত করা। ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নের জন্য উদ্যোগ নেয়া হচ্ছে। কৃষি ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নেরও উদ্যোগ নেয়া হচ্ছে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ চলছে।’তিনি বলেন, ‘নারীদের কার্যক্রমের জন্য যে ধরনের উন্নয়ন কর্মসূচি আছে এ বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়াও নানা কার্যক্রম নিয়ে কথা হয়েছে’