রক্ষক যখন ভক্ষক থাকে তখন কাজ হয় না: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, মগরা নদী উদ্ধারে আগে যারা উদ্যোগ নিয়েছিল তাদের জন্যই উদ্ধার কাজ ব্যার্থ হয়েছে। আসলে রক্ষক যখন ভক্ষক হয় তখন আর কোন কাজ হয় না। কিন্তু আমরা নদী শাসনের উদ্যোগ নিয়েছি।তিনি বলেন, আমাদের ইশতেহারেই ছিলো নদী খাল উদ্ধার করার কথা। জাল  যার জলা তার এগুলোও ছিলো। মানুষ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। তার মানে আমাদেরকে বাধ্য করছে মানুষ। আমরা সেই কাজগুলো করবো। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা সদরে সরকারি সফরে সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হলে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, মাদক এবং চোরাচালান বন্ধে সরকার বদ্ধ পরিকর। প্রথম কাজ মাদক ও চোরাচালান জিরো টলারেন্সে আনা। সেই জন্য গ্রেফতারও হচ্ছে। ক্ষমতায় আসার আট থেকে ১০ দিনের মধ্যে কলমাকান্দায় যে অভিযান হয়েছে এটি একটি বার্তা। আরও পড়ুন: পুলিশের ওপর হামলা, নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার এছাড়াও ধর্ষণের ঘটনায় আসামি ধরা পড়ছে না এই প্রশ্নের জবাবে বলেন, ঘটনা ঘটার সাথে সাথেই মামলা দায়ের করার জন্য বলবো। আইন তার নিজস্ব গতিতে চলবে। কে কার কি হয় এসব দেখার সুযোগ নেই। আইন সবার জন্য সমান। এই সমানটা আমরা নিশ্চিত করবো বলেও আশ্বাস দেন। পরে জেলার সকল সরকারি দফতরের শীর্ষ কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় মিলিত হন প্রতিমন্ত্রী। এসময় ভূমি সংক্রান্ত সকল তথ্য উপস্থাপন করেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার। আরও পড়ুন: নেত্রকোনার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া আর নেই মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো সাইফুর রহমানের সভাপতিত্বে নেত্রকোনা-১ (সদর-বারহাট্টা ) আসনের  এমপি ডাক্তার আনোয়ারুল হক, নেত্রকোনা ২ (আটপাড়া-কেন্দুয়া) আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালী , নেত্রকোনা ৫ (পুর্বধলা) আসনের এমপি মাছুম মোস্তফা ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।