নারায়ণগঞ্জের আড়াইহজারে বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে তাসফিয়া (৭) নামে শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার বাবা-মাসহ তিনজন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আড়াইহাজারের বড় বিনাইরচরে এ দুর্ঘটনা ঘটে।নিহত তাসফিয়া (৭) কুমিল্লা জেলার হোমনা থানার আলীপুর এলাকার আবুল হোসেনের মেয়ে।পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টায় তাসফিয়া বাবা-মায়ের সঙ্গে অটোরিকশায় ঢাকা থেকে কুমিল্লার আলীপুরে বাড়িতে যাচ্ছিল। আড়াইহাজার উপজেলার ব্রাক্ষনদী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকায় শ্রমিকবাহী বাসচাপায় ওই অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে শিশু তাসফিয়া ও তার বাবা-মাসহ চারজন আহত হন।আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় মা-ছেলে নিহতপরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু তাসফিয়াকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ নিহত শিশুটির মরদেহ উদ্ধারসহ দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করে। তবে এ ঘটনায় চালক ও হেলপার পলাতক রয়েছেন।এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘নিহত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না করায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।