মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় ধরনের যুদ্ধ অভিযান’ শুরু করেছে। সতর্ক করে দিয়ে বলেছেন, এতে মার্কিন হতাহতের ঘটনা ঘটতে পারে।ট্রাম্পের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস এবং নৌবাহিনীকে ধ্বংস করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। মার্কিন-ইসরাইলি বারবার সতর্ক করে দিয়েছিল যে, ইরান যদি তার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যায়, তাহলে তারা আবারও হামলা চালাবে। আরও পড়ুন:ইরানে হামলা চালিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প ট্রাম্প ট্রুথ সোশ্যালে শেয়ার করা একটি ভিডিওতে বলেছেন, ‘আমার প্রশাসন এই অঞ্চলে মার্কিন কর্মীদের ঝুঁকি কমাতে সম্ভাব্য সকল পদক্ষেপ নিয়েছে। তবুও, আমি এই বিবৃতিটি হালকাভাবে দিচ্ছি না, ইরানি শাসকগোষ্ঠী হত্যা করতে চাইছে।’‘সাহসী মার্কিন বীরদের জীবন হয়তো শেষ হয়ে যেতে পারে এবং যুদ্ধে আমাদের প্রায়শই হতাহতের ঘটনা ঘটে। কিন্তু আমরা এটা করছি। কারণ এটা প্রয়োজন। আমরা এটা ভবিষ্যতের জন্য এটা করছি, এবং এটি একটি মহৎ লক্ষ্য।’ মার্কিন সেনাবাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘এপিক ফিউরি।’ গত বছর ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর এটি দ্বিতীয়বারের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। প্রথমটি ছিল জুন মাসে যখন ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলা চালায়। আরও পড়ুন:আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ: পাকিস্তানকে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, শনিবারের হামলা, প্রথমটির মতো নয়, বেশ কয়েক দিন ধরে চালানো হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: রয়টার্স