ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।স্ত্রীর মৃত্যুর পর ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা জাহের আলভী। তিনি বর্তমানে নেপালে অবস্থান করছেন শুটিংয়ে।আলভী তার পোস্টে লিখেছেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আ'ত্ম'হ'ত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।’ আরও পড়ুন: অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুতিনি আরও বলেছেন, ‘আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন।’ আরও পড়ুন: মৃত্যুর আগে শেষ পোস্টে যা লিখেছেন অভিনেতা আলভীর স্ত্রী সবশেষে আলভী লিখেছেন, ‘আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।’