জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার হাটখোলা বিওপির পশ্চিম উচনা সীমান্ত এলাকা থেকে বিজিবি টহলদল স্বর্ণের বারগুলো উদ্ধার করে।স্বর্ণ পাচারকারী মো. মতিয়ার রহমান মিন্টু (৩৫) উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে। জয়পুরহাটের হাটখোলা সীমান্তে মিন্টু সাইকেল চালিয়ে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয় বিজিবির। এ সময় পশ্চিম উচনা সীমান্তে মিন্টুর শরীর তল্লাশি করে ৫টি স্বর্ণের বার ও বাইসাইকেলসহ তাকে আটক করে বিজিবি।আরও পড়ুন: আলুর দামে ধস, বাম্পার ফলনেও হাসি নেই জয়পুরহাটের চাষিদের মুখেএ ঘটনায় বিজিবি ব্যাটালিয়নে বিকেলে সংবাদ সম্মেলনে সিইও লতিফুল বারী বলেন, সীমান্তে চোরা চালান রোধে বিজিবি সব সময়ই তৎপর। এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান। এ অভিযানে ৫০ ভরি ৬ আনা ওজনের ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা মূল্যের ৫টি স্বর্ণের বার উদ্ধারসহ ১ জনকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের বার ও পাচারকারীকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।