মধ্যপ্রাচ্যের সব দেশে বিমানের ফ্লাইট স্থগিত

ইসরায়েলের পর বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের পর মধ্যপ্রাচ্যের সব দেশে যাত্রী পরিবহন স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনে চলমান হামলার কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। কিন্তু ঠিক কয়টি ফ্লাইট স্থগিত করা হয়েছে, আবার কখন ফ্লাইট স্বাভাবিক হবে, যাত্রীদের কোথায় রাখা হয়েছে, তার বিস্তারিত কিছু জানাননি তিনি। এমএমএ/ইএ